শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

লিটনের ব্যাটে লড়ছে বাংলাদেশ

  • প্রকাশের সময় : ০৩/০৩/২০২২ ০৪:১৪:৩৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি বাংলাদেশ।

টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে পাওয়ারপ্লের মধ্যেই দুই ওপেনারকে হারিয়েছে টাইগাররা। ব্যর্থ হয়েছেন সাকিব, মাহমুদউল্লাহও। তবে লিটন দাসের ব্যাটে ভর করে লড়ছে টাইগাররা। ১১ ওভারে ৪ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ৮১ রান।

ওপেনিংয়ে মুনিম শাহরিয়ার ও নাঈম শেখ ব্যাটিংয়ে নেমে মাত্র ১০ রান যোগ করতে পারেন। ২ রান করে ফজল হক ফারুকির বলে এলবিডব্লু হয়ে ফেরেন নাঈম। অপরপ্রান্তে আগ্রাসী মনোভাব নিয়েই খেলতে থাকেন অভিষিক্ত মুনিম।

৩টি বাউন্ডারি হাঁকাতে সক্ষমও হন। তবে ব্যাটে-বলে ভালো সংযোগ না হওয়াতে ১৮ বলে করতে পারেন মাত্র ১৭ রান। এই ওপেনার এলবির শিকার হয়ে ফেরেন রশিদ খানের বলে। পাওয়ারপ্লে শেষে ২ উইকেটে ৩৭ রান তুলতে সক্ষম হয় টাইগাররা।

ব্যাট হাতে চারে নেমে ব্যর্থ হন সাকিবও। কায়েস আহমেদের বলে ৬ বলে ৫ রান করে ফেরেন এই অভিজ্ঞ ক্রিকেটার। অধিনায়ক ৭ বলে ১০ রান করে ওমরজাইয়ের বলে আউট হয়ে ফেরেন।

তবে একপ্রান্তে লিটন সাবধানী ক্রিকেট খেলে দলকে এগিয়ে নিচ্ছেন। এই ব্যাটার ইতোমধ্যে ২টি করে চার-ছয়ে ৪৪ রানে অপরাজিত আছেন। তাকে সঙ্গ দিতে মাঠে নেমেছেন আফিফ হোসেন।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স