শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, মুনিম-রাব্বির অভিষেক

  • প্রকাশের সময় : ০৩/০৩/২০২২ ০৩:০৩:০৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে টাইগারদের জার্সিতে অভিষেক হলো তরুণ ওপেনার মুনিম শাহরিয়ারের।

এছাড়া টি-টোয়েন্টিতে অভিষেক হলো আরেক তরুণ ব্যাটার ইয়াসির আলী রাব্বিরও। আজ বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানদের মুখোমুখি হয়েছে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে টানা ৮ ম্যাচে জয়ের দেখা না পাওয়া বাংলাদেশ। গত বিপিএলে ব্যাট হাতে আলো ছড়ানো ফরচুন বরিশালের ব্যাটার মুনিমের অভিষেক অনেকটা নিশ্চিত ছিল। হয়েছেও তাই।

নিয়মিত ওপেনার তামিম ইকবাল টি-টোয়েন্টি থেকে স্বেচ্ছা অবসরে থাকায় লিটন দাসের সঙ্গে ইনিংস ওপেন করবেন তিনি। এদিকে চোটের কারণে এই ম্যাচে খেলা হচ্ছে না বাংলাদেশের অভিজ্ঞ উইকেটররক্ষক-ব্যাটার মুশফিকুর রহিমের। তার বদলে দলে ঢুকেছেন আরেক উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান।

তবে প্রথম ম্যাচের একাদশে রাখা হয়নি তাকে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), ইয়াসির আলী, আফিফ হোসেন, মুনিম শাহরিয়ার, মেহেদি হাসান, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হজরতউল্লাহ জাজাই, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রেহমান, করিম জান্নাত, ফজলহক ফারুকি, কায়েস আহমেদ, দারউইশ রসুল।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স