শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

জৈন্তাপুরে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বঙ্গবন্ধুর অবদান আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৩/০৩/২০২২ ০২:৩৬:১৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

জৈন্তাপুরে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ এবং মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২ মার্চ বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা

নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবুল জাফর আবুল মৌলা চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আর এম ও ডাঃ মমি দাস, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, নিজপাট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইয়াহিয়া, জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক কাজি শাহেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সিদ্দিকুর রহমান, আক্কেল আলী, আকবর আলী, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি আব্দুল হালিম, সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল।

অনুষ্ঠান পরিচলনা করেন বাউরভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মসজিদের ইমাম হাফিজ মাওলানা রফিকুল ইসলাম রায়হান। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স