শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

‘সামনে কী অপেক্ষা করছে সে ধারণাই নেই পুতিনের’

  • প্রকাশের সময় : ০২/০৩/২০২২ ০৯:২২:৪৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

ইউক্রেনে রাশিয়ার হামলার পরিণতি কত ভয়াবহ হতে পারে সে সম্পর্কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কোনো ধারণাই নেই। এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার তার স্টেট অব ইউনিয়নের প্রথম ভাষণে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন বাইডেন।

ইউক্রেন সংকট নিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্র বেশকিছু গুরুত্বপূর্ণ অবরোধ আরোপ করেছে। এই অবরোধের কারণে আন্তর্জাতিক ফাইন্যান্স সিস্টেমে রাশিয়া নিজেদের ভয়াবহ অবস্থায় দেখতে পাবে এবং প্রযুক্তি আমদানির ওপরও এর প্রভাব পড়বে। ইউক্রেন যুদ্ধের জন্য পুতিনকেই দায় নিতে হবে।

এ সময় তিনি আরও বলেন, ইউক্রেনে চলমান সামরিক অভিযানে শেষ পর্যন্ত জয়ী হলেও এজন্য দীর্ঘমেয়াদে চড়া মূল্য দিতে হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। 'যুদ্ধক্ষেত্রে হয়তো তিনি জয়ী হবেন, যে উদ্দেশ্যে এই অভিযানের নির্দেশ তিনি দিয়েছেন, তা হয়তো সফল হবে—কিন্তু এজন্য দীর্ঘমেয়াদে চড়া মূল্য দিতে হবে তাকে।'

এসময় তিনি মিত্রদেশগুলোর সঙ্গে যোগ দিয়ে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় রুশ উড়োজাহাজ চলাচল নিষিদ্ধ ঘোষণা করেন। বাইডেন বলেন, 'আমি ঘোষণা করছি যে, নিজেদের আকাশসীমায় রুশ উড়োজাহাজ চলাচলের বিষয়ে যুক্তরাষ্ট্র তার মিত্রদের অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছে। সেই অনুযায়ী যুক্তরাষ্ট্রের আকাশসীমায় রুশ বিমান চলাচল নিষিদ্ধ করা হলো।'

ইউক্রেনে হামলার জেরে রাশিয়াকে বিচ্ছিন্ন করা ও মস্কোর ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রুশ বিমান হামলার পর সেটাকে যুদ্ধাপরাধ হিসেবে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি।

খারকিভের একটি ওপেরা হাউস, কনসার্ট হল এবং ফ্রিডম স্কায়ারে এই রুশ হামলায় অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স