বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

তিলই দেবে আপনার পরিচয়?

  • প্রকাশের সময় : ০২/০৩/২০২২ ০৮:৪৪:০৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে সাধারণত সর্বোচ্চ ২০টি তিল থাকার সম্ভাবনা রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করেন। এই তিল দিয়েই মানুষের ব্যক্তিত্ব অনেকটাই বোঝা সম্ভব বলে দাবি করা হয় তিলতত্ত্বের শাস্ত্রবিদ্যায়।

আপনার এটি কুসংস্কার বলে মনে হলেও প্রাচীন সমুদ্রশাস্ত্রে তিল দেখে ভাগ্য নির্ধারণের পদ্ধতি বর্ণনা করা আছে। তিল দেখে কারও ভবিষ্যৎ সম্পর্কেও ধারণা পাওয়া সম্ভব।

শরীরের বিভিন্ন অংশে তিলের উপস্থিতি, রং, আকৃতি প্রভৃতি দেখে আমরা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে ধারণা করতে পারি। দীর্ঘ গবেষণার পর ভারতীয় উপমহাদেশীয় পণ্ডিতরা এ তত্ত্ব আবিষ্কার করেন।

কপালে তিল মানেই আপনি সমৃদ্ধির অধিকারী। কপালের একদম মাঝে তিল থাকলে বুঝতে হবে, সেই ব্যক্তি জ্ঞানী। কপালের বাঁদিকে তিল থাকার অর্থ ভাগ্য খুব একটা ভালো নয়। তবে ডানদিকে তিল থাকলে বুঝতে হবে বিয়ে বা ব্যবসার ক্ষেত্রে ব্যক্তি সঙ্গী হিসেবে ভালো।

থুতনিতে তিল সৌন্দর্য বাড়িয়ে দেয়। এ ছাড়াও যাদের থুতনিতে তিল থাকে, তারা স্বভাবে খুব স্নেহশীল হন। জীবনে সফল হন। সাম্যতা বজায় রাখতে পারেন। থুতনির ডানদিকে তিল থাকার অর্থ, ব্যক্তি বেশ কূটনৈতিক। আর বাঁদিকে থাকলে বুঝবেন মানুষটা সৎ।

গালে অনেকের তিল থাকে। সৌন্দর্যও বাড়ায় গালে তিল। ডান গালে তিলের অর্থ, ব্যক্তিটি খুবই কেয়ারিং গোছের। বাঁদিকে যাদের তিল থাকে তারা অন্তর্মুখী হন।

ঠোঁটে তিল যাদের, তারা খুবই উচ্চাকাঙ্ক্ষী হন। উপরের ঠোঁটের কোণে তিল থাকলে ব্যক্তিটি খেতে খুব ভালোবাসেন। নিচের ঠোঁটের কোণে তিল থাকলে সেই ব্যক্তি নাটক বা অভিনয়ে আগ্রহী।

নাকের ওপর তিল যাদের, তাদের আত্মসম্মানবোধ প্রবল। নাকের ডগায় তিল মানে সেই ব্যক্তি খুব রাগী। নাকের ডানদিকে তিল মানে সেই ব্যক্তির যৌনাকাঙক্ষা প্রবল। নাকের বাঁদিকে তিলের অর্থ জীবনে ওই ব্যক্তিতে বেশ কষ্ট করে সব পেতে হয়।

পায়ের পাতায় যদি তিল থাকে, সেই ব্যক্তি নিঃসন্দেহে বেড়াতে ভালোবাসেন। পায়ের ডান পাতায় তিলের অর্থ, পরিবারে সুখী সেই ব্যক্তি। বাঁপাতায় তিল থাকলে বুঝতে হবে, ব্যক্তির আর্থিক অসুবিধা আছে।

হাতে তিল থাকার অর্থ, ব্যক্তি খুবই কর্মঠ ও গুণী। পেটে নাভির ডানদিকে তিল থাকার অর্থ, সেই ব্যক্তি আর্থিকভাবে সচ্ছল। নাভির বাঁদিকে যদি তিল থাকে, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে হিংসে কাজ করে।

তবে কোনো ব্যক্তির শরীরে ১২টির বেশি তিল হওয়া শুভ মনে করা হয় না। ১২টার কম তিল হওয়া শুভ ফলদায়ক হিসেবে ধরা হয় প্রাচীন সমুদ্রশাস্ত্রে।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স