রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

বিবি ট্রাষ্টের উদ্যোগে সিলামে হুইল চেয়ার বিতরণ

  • প্রকাশের সময় : ০২/০৩/২০২২ ০৫:৩৪:০২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
12

বিবি ট্রাষ্ট ও ব্যারিষ্টার এম এ সালামের উদ্যোগে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের জামেয়া ইসলামিয়া মুজাহিরুস সুন্নাহ খড়ারিয়া মাদ্রাসায় অস্বচ্ছল প্রতিবন্ধি প্রায় অর্ধশত নারী পুরুষের মাঝে হুইল চেয়ার ও শাড়ী-লুঙ্গী বিতরণ করা হয়েছে।

বুধবার (২ মার্চ) দুপুর ২টায় মাদরাসা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্রাষ্টের প্রতিষ্টাতা ও বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার এম এ সালাম। 

তিনি বলেন, সমাজের অস্বচ্ছল মানুষদের জন্য কিছু করতে পারলে নিজেকে গৌরবাণ্বিত মনে করি। কারণ এসকল মানুষের মুখে হাসি ফুঁটাতে পারলে মহান আল্লাহ খুশি হন। জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিন অসহায় মানুষের পাশেই থাকতে চাই বলে মন্তব্য করেন তিনি।

বিবি ট্রাষ্টের এই কার্যক্রম চলমান থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। জামেয়া ইসলামিয়া মুজাহিরুস সুন্নাহ খড়ারিয়া মাদ্রাসার মুহতামীম মাওলানা আব্দুল কাদিরের সভাপতিত্বে অনুষ্টানে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা হাবিবুর রহমান, সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি জহুরুল ইসলাম রাসেল, জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক জুবায়ের আহমদ লিলু।

দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু বকর সিদ্দিক, জেলা বিএনপি নেতা আজাদুর রহমান আজাদ, সিলাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনসুর আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আনহার আহমদ মারনুস, উপজেলা যুবদল নেতা শাহ ওলিরাজ, জেলা ছাত্রদল নেতা আবিদ নুর, যুবদল নেতা পারভেজ আহমদ, ইয়াকুব আহমদ, শাহরিয়ার আহমদ, খালেদ, জুবায়ের আহমদ. জয়নাল আহমদ সিরাজী প্রমুখ।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স