শিব্বির আহমদ আরজু :: বানিয়াচং মডেল প্রেসক্লাব অনেক দুর্গম পথ পাড়ি দিয়ে জনমনের প্রত্যাশা পূরণে প্রতিষ্ঠা হয়েছে।
বানিয়াচং মডেল প্রেসক্লাব অন্যান্য প্রেসক্লাবের ন্যায়
একটা বিষেশায়িত সংগঠন এবং সংবাদকর্মীদের পবিত্রতম স্থান। আমরা অন্য কোন ক্লাব বা সংবাদকর্মীদের সাথে বৈরী আচরণ করিনা, রাখিও না। সেটা চেষ্টা করি সুসম্পর্ক রেখে চলতে। একটি প্রবাদ বাক্য আছে, আগুন খেলে আঙরা বের হয়ে আসবে'। অনেক প্রত্যাশা নিয়ে বানিয়াচং মডেল প্রেসক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। হৃদয়ে ধারণ করতে হবে সংবাদকর্মীদের এখনও সকল শ্রেণি পেশার মানুষ ভালােবাসেন এবং তারা হৃদয়ে গ্রোথিতও রাখতে চান। আজকের এ বৈরী পরিবেশের জন্য আমরা নিজেরাই দায়ী! কেন দায়ী তা আশা করি ব্যাখ্যা প্রদান করতে হবে না।
মডেল প্রেসক্লাবের আত্মপ্রকাশটা তেমন সহজ ছিলনা। তারপরও বিজ্ঞ এবং উদীয়মান একঝাঁক সংবাদকর্মীকে নিয়ে জনমানুষের প্রত্যাশা পূরণে নির্মোহ ভাবনা এবং দেশপ্রেমে উজ্জীবিত হয়ে নিরলসভাবে কাজ করছেন
সংবাদকর্মীগণ। এ ক্ষেত্রে ৩জন সমাজ সচেতন ব্যক্তিত্বকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। উপদেষ্টাগণ এতে যথাসাধ্য ভূমিকা রেখে যাচ্ছেন।
সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল কার্যকরি একটি গঠনতন্ত্র প্রণয়ন করা। গঠনতন্ত্র ছাড়া সংগঠন কল্পনাও করা যায়না।কারণ, কার কি ক্ষমতা এবং বিভিন্ন বিষয়ের কার্যাবলি সন্নিবেশিত গঠনতন্ত্রে উল্লেখ থাকে। সে কাজটি প্রতিষ্ঠার মাত্র ৪ মাসের মধ্যে করতে পেরেছি। এজন্য মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি। পাশাপাশি সকল সদস্য এবং সম্মানিত উপদেষ্টাগণের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এরপর থেকে আর পেছনে তাকাতে হয়নি। একে একে মাস্ক বিতরণ, বৃক্ষরােপণ কর্মসূচি পালন, দরিদ্র-অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে। আর তাছাড়া সংগঠনের সদস্যদের কোন স্বজন মারা গেলে দলবদ্ধভাবে ধর্মীয় রীতি-নীতি পালন এবং পাশে দাঁড়ানাের দৃঢ় সংকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
বিশেষ করে ক্লেদ-অবসাদ দূর করতে বাৎসরিক বনভােজনের আয়ােজন করা হয়েছে। বলে রাখা আবশ্যক যে, এর ব্যয়ভার আমারা নিজেরাই
বহন করেছি অশংকোচে। আর তাছাড়া বানিয়াচংয়ের উন্নয়ন, ইতিহাস-ঐতিহ্যকে তুলে ধরাসহ বস্তুনিষ্ট সাংবাদিকতা দিয়ে গণমানুষের আস্থা এবং
বিশ্বাস অর্জনে আমরা বদ্ধপরিকর। আর তাছাড়া ইতিমধ্যে মডেল প্রেসক্লাবের মুখপত্র হিসেবে ‘অঙ্গীকার' নামে একটি পত্রিকা প্রকাশেরও উদ্যোগ নেয়া হয়েছে। সেই পত্রিকার কাজ চলমান।
পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উপলক্ষে ক্লাবের প্রত্যেক সদস্যকে ঈদ সামগ্রী প্রদান, সাংবাদিকদের কল্যাণে নিজস্ব ফান্ড গঠন, নিজস্ব জায়গায় প্রেসক্লাব ভবন নির্মাণে যথাযথ উদ্যোগ নেয়া হয়েছে। সিদ্ধান্তসমূহ ক্রমাগত বাস্তবায়ন হবে ইনশাল্লাহ।
সে ক্ষেত্রে জনপ্রতিনিধি ও জনপ্রশাসনসহ প্রিয় দেশবাসীর সহযােগিতা কামনা করি।
বি :দ্র: : এখন এসব প্রস্তাবনা অনেকের কাছে অকল্পনীয় মনে হলেও আশাকরি সেটা বাস্তবায়ন করা সম্ভব ইনশা আল্লাহ। এক্ষেত্রে প্রত্যেক সদস্য খুব আন্তরিক।
লেখক : সাধারণ সম্পাদক, বানিয়াচং মডেল প্রেসক্লাব, বানিয়াচং, হবিগঞ্জ।




বানিয়াচং প্রতিনিধি



