সারাদেশের ন্যায় হবিগঞ্জের বানিয়াচংয়ে মাঠ পর্যায়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারি কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীদের পদ-পদবী ও বেতন গ্রেড পরিবর্তন সংক্রান্ত প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত কর্মসূচি অনুযায়ী কর্মবিরতি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১ মার্চ) সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মবিরতি পালন করা হয়।
কর্মবিরতি দেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ে কর্মরত সকল কর্মচারীবৃন্দ।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ’র সত্যতা স্বীকার করে বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষ যদি তাদের দাবির ব্যাপারে কোন সিদ্ধান্ত দেন তাহলে আমরা যথাযথভাবে বাস্তবায়ন করব।
উল্লেখ্য, একর্মবিরতির ফলে উপজেলায় দূর দূরান্ত থেকে আগত সেবাগ্রহিতাগণ ভোগান্তিতে পড়েছেন।




বানিয়াচং প্রতিনিধি



