শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন

সিলেটে অজ্ঞাতনামা মহিলার পরিচয় জানতে চায় পুলিশ

  • প্রকাশের সময় : ০১/০৩/২০২২ ০৭:৩৯:৩০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

সিলেটে এক অজ্ঞাতনামা মহিলার পরিচয় জানতে চায় এসএমপির মোগলাবাজার থানা পুলিশ।

জানা যায়, সোমবার (২৮ ফেব্রুয়ারি) সিলেট মহানগরীর মোগলাবাজার থানাধীন নসিরাজি পয়েন্ট এলাকায় স্থানীয় লোকজন একজন অজ্ঞাতনামা অনুমান ৪৫ বছর বয়সী মহিলাকে পেয়ে জাতীয় জরুরী সেবা-৯৯৯ এর মাধ্যমে মোগলাবাজার থানা পুলিশকে অবহিত করেন।

ভিকটিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার নাম শাহানা বলে জানায়। তবে তার ঠিকানা জানাতে না পারায় তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।

যদি কেউ মহিলার পরিচয় জানতে পারেন, তবে তা মোগলাবাজার থানা পুলিশকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স