শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

গোয়াইনঘাটে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রী ইমরান

  • প্রকাশের সময় : ০১/০৩/২০২২ ০৭:০৭:৩৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
6

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের হাকুর বাজার-মানিকগঞ্জ রাস্তার উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

মঙ্গলবার (১ মার্চ) সকাল ১১টা থেকে মন্ত্রী ইমরান আহমদ গোষগ্রাম-খরমপুর রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন, হাকুর বাজার ব্রিজের উদ্বোধন, হাতির পাড়া-মানিকগঞ্জ রাস্তার মানিকগঞ্জ অংশের উদ্বোধন, হাকুর বাজার উচ্চ বিদ্যালয় নির্মাণাধীন ভবনের উন্নয়ন কাজ পরিদর্শন, হাকুর বাজার মার্কেটের স্থান পরিদর্শন ও মনসুর মহসিন ডৌবাড়ী উচ্চবিদ্যালয় পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তাহমিলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী নেতা আসলম, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. নিজাম উদ্দিন, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, ডৌবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন প্রমুখ।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স