বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ জব্দ

  • প্রকাশের সময় : ০১/০৩/২০২২ ০৪:০৭:০৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
12

রাশিয়ার ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্রদের সঙ্গে যোগ দিচ্ছে জাপান। দেশটি রাশিয়ার নেতাদের সম্পদ এবং তিনটি আর্থিক প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করেছে।

মঙ্গলবার (১ মার্চ) বিবিসিতে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভসহ ছয়জনের সম্পদের পাশাপাশি জাপান রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রমসভিয়াজ ব্যাংক, ভেনেশেকোনম ব্যাংক এবং রাশিয়া কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ জব্দ করেছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে, জাপান সরকার একটি বিবৃতিতে জানিয়েছে, দেশটি তাদের আরোপিত নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার ৪৯টি প্রতিষ্ঠানের পণ্য রফতানির ওপর নিষেধাজ্ঞার আরোপ করবে।

মঙ্গলবার (১ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ পশ্চিমা নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, আমরা রাশিয়ার বিরুদ্ধে শক্তিশালী নিষেধাজ্ঞা নেওয়ার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছি।

এর আগে সোমবার (২৮ ফেব্রুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক এবং অন্যান্য সম্পদের উৎসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তারা ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিক্রিয়াস্বরূপ দেশটিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে চায়।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স