রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

‘বিশ্বের জন্য আসল হুমকি যুক্তরাষ্ট্র’

  • প্রকাশের সময় : ২৭/০২/২০২২ ১২:৩৮:০১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
15

‘বিশ্বের জন্য আসল হুমকি যুক্তরাষ্ট্র’-এ কথা সবাইকে মনে রাখতে বলেছে মস্কোতে অবস্থিত চীনা দূতাবাস।

রোববার রুশ সংবাদ সংস্থা তাস এক প্রতিবেদনে এই তথ্য জানায়। মস্কোতে অবস্থিত চীনা দূতাবাস এক টুইটার পোস্টে বলেছে, ‘বিশ্বের জন্য আসল হুমকি কে, এ কথা কখনো ভুলে যাবেন না।’

এ প্রসঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র কতগুলো দেশে বোমা হামলা চালিয়েছে, তার একটি তালিকা টুইটে সংযুক্ত করেছে চীনা দূতাবাস। চীনা দূতাবাসের দেওয়া এই তালিকায় ২০টির বেশি দেশ রয়েছে, যার জনসংখ্যা বিশ্বের প্রায় তিন ভাগের এক ভাগ।

আগে রাশিয়া-ইউক্রেন সংঘাতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উসকানির অভিযোগ এনেছিল চীন।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স