সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

জাতীয় ক্রিড়া প্রতিযোগিতায় ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন স্কলার্সহোম শাহী ঈদগাহ

  • প্রকাশের সময় : ২৬/০২/২০২২ ০৮:০৮:৪৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের উদ্যোগে ৫০তম শীতকালিন জাতীয় ক্রিড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) থেকে এ প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের খেলা শুরু হয়েছে। নগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রিড়া কমপ্লেক্সে এ প্রতিযোগিতার প্রথমদিন উপজেলা পর্যায়ে দ্বৈত ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হয়েছে স্কলার্সহোম শাহী ঈদগাহ।

প্রতিযোগিতাটি আগে শুরু হলেও কোভিড-১৯’র কারণে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত ছিলো। প্রতিযোগিতাটি আবারও শুরু হয়েছে।

৫০তম শীতকালিন জাতীয় ক্রিড়া প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে স্কলার্সহোম শাহী ঈদগাহের শিক্ষার্থী আফিফা খান অরিন ও আদিবা খান ঐশী।

এদিকে, একক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে স্কলার্সহোম শাহী ঈদগাহের শিক্ষার্থী আফিফা খান অরিন। আফিফা খান অরিন ৭ম এবং আদিবা খান ঐশী ৮ম শ্রেণির শিক্ষার্থী।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স