সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

স্মার্ট ভিলেজ এবং স্মার্ট সিটিস কর্মশালায় লিডিং ইউনিভার্সিটির উপাচার্যের মতবিনিময়

  • প্রকাশের সময় : ২৬/০২/২০২২ ০৬:৪৫:৪৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
13

ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ‍্যে স্মার্ট ভিলেজ এবং স্মার্ট সিটিস বিষয়ক কর্মশালায় সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়  লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা মতবিনিময় করেছেন।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দিনাজপুরে অবস্থিত হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের আমন্ত্রণে এবং ‘Centre for Smart Village and Smart City Studies'  (CSVSCS’) এর আয়োজনে অনলাইনে  “Smart Village & Smart Cities – Perspective Digital Bangladesh” শীর্ষক দিনব‍্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালার উদ্বোধনী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামরুজ্জামান। সন্মানিত অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য এবং ‘Centre for Smart Village and Smart City Studies'  (CSVSCS’) এর উপদেষ্টা প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা এবং ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর এবং ‘Centre for Smart Village and Smart City Studies'  (CSVSCS’) এর উপদেষ্টা ড. মো. কায়কোবাদ উপস্থিত ছিলেন। 

এতে টেকসই উন্নয়নের জন্য এখন থেকেই ডিজিটাল প্রযুক্তির সাহায্যে বাংলাদেশে স্মার্ট গ্রাম গড়ে তোলার সমন্বিত উদ‍্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ‘Centre for Smart Village and Smart City Studies'  (CSVSCS’) এর ফাউন্ডার, আলস্টার ইউনিভার্সিটি, যুক্তরাজ্য  এর ড. নাজমুল সিদ্দিকী, লিভিং ইউনিভার্সিটির কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম,  চীফ লাইব্রেরিয়ান ড. মো. রাশেদুল আজিম প্রমুখ।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স