শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

ছাতকের দোলারবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প

  • প্রকাশের সময় : ২৬/০২/২০২২ ০৫:২১:০৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

ছাতক উপজেলার আইয়ুব নগর দোলারবাজারে হানড্রেড প্রজেক্টের উদ্যোগে এবং যুক্তরাজ্য প্রবাসী জয়নাল আবেদিনের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও খতনা সম্পন্ন হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী ঢাকা থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা এ ক্যাম্পেইন পরিচালিত হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্প ও সুন্নতী খতনা অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. মনজুর এ খোদা, শিশু বিশেষজ্ঞ ডা. এম আর আওয়াল, ডেন্টাল চিকিৎসক ডা. মমিনুল হক, ডা. মেহেদী হাসান, সমাজসেবী আলাউদ্দিন, সংগীত শিল্পী এটিএম হাসান, আশরাফ আলী চৌধুরী প্রমুখ।

ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ ডা. মনজুর এ খোদার নেতৃত্বে এক মেডিকেল টিম প্রায় ৫’শ গরীব রোগীর চিকিৎসাপত্র ও ফ্রী ঔষধ বিতরণের মাধ্যমে সেবা প্রদান করা হয়। দোলারবাজার ছাড়া ও দক্ষিণ ছাতক উপজলার পার্শ¦বর্তী এলাকা থেকেও দরিদ্র রোগীরা এ ফ্রি-মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা সেবা লাভ এবং অতিথিবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি ও অত্র এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ পুরো ক্যাম্প পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে স্থানীয় একদল কর্মঠ স্বেচ্ছাসেবক বাহিনী রোগীদের শৃঙ্খলায় নিরলস দায়িত্ব পালন করায় সমিতির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স