মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

ভালো ব্যাটিংয়ের ব্যাখ্যায় যা বললেন লিটন

  • প্রকাশের সময় : ২৫/০২/২০২২ ১১:৪২:০২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
12

লিটন দাস সেঞ্চুরি আফগানিস্তানের বিপক্ষে শুক্রবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৮৮ রানের দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ম্যাচটিতে বাংলাদেশ মাত্র ৪ উইকেট হারিয়ে ৩০৬ রান তোলে।

দলের বড় সংগ্রহে সবচেয়ে বড় অবদান রেখেছেন ওপেনার লিটন কুমার দাস। তিনি ১২৬ বলে ১৩৬ রানের ঝলমলে ইনিংস খেলেন। এর পুরস্কার হিসেবে ম্যাচ সেরা হয়েছেন তিনি।

ম্যাচ পরবর্র্তী সংবাদ সম্মেলনে আফগানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ভালো করার কারণ হিসেবে লিটন জানিয়েছেন, নিজের উইকেটটি ধরে খেলার চেষ্টা করেছেন। তিনি মাথায় রেখেছিলেন যদি দ্রুত নিজের উইকেট বিলিয়ে দেন তাহলে দল চাপে পড়ে যাবে। তাই তার মাথায় ছিল নিজের উইকেটটিকে মূল্য দিতে হবে। যেমনটি ভেবেছিলেন তেমনটিই করেছেন তিনি। এ বিষয়টি সামনেও ধরে রাখবেন বলে জানিয়েছেন।

এ ব্যাপারে লিটন বলেন, আমার উইকেট যাওয়া মানে তো দল চাপে পড়ে যাওয়া। আমার মনে হয় যে এই জিনিসটা নিজে থেকে বদলে ফেলা প্রত্যেক ব্যাটারের জন্য গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, আমি এ জিনিসটা নিয়ে চিন্তাভাবনা করছি যে আমার উইকেটের একটা মূল্য আছে, তো নিজের মূল্যটা দিচ্ছি। আশা করি সামনেও দিতে পারব।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স