মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

শ্রীদেবীর মৃত্যুশোক কাটিয়ে উঠতে পারেননি বনি!

  • প্রকাশের সময় : ২৫/০২/২০২২ ১০:০২:৩৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
17

শ্রীদেবীর মৃত্যুর তিন বছর পরেও মৃত্যুশোক কাটিয়ে উঠতে পারেননি স্বামী বলিউডের বিখ্যাত প্রযোজক বনি কাপুর।স্ত্রীর মৃত্যুবার্ষিকীতে নানা স্মৃতি হাতড়ালেন বনি। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এমনটা বলা হয়।

বেড়াতে ভালবাসতেন শ্রীদেবী। অচেনা জায়গাকে চিনে নেওয়ার মধ্যেই ছিল যত আনন্দ। ইচ্ছে ছিল, স্বামী বনি কাপুরকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াবেন দেশে-বিদেশে। কিন্তু তা আর হল না! সব কিছু ফেলে রেখে অকালে চলে গেলেন শ্রীদেবী। রেখে গেলেন শুধুই স্মৃতি।

ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন বনি কাপুর। ভেনিসের গন্ডোলায় (এক ধরনের নৌকা) লেন্সবন্দি হয়েছিলেন তারা। দু’জনের মুখেই ঝলমলে হাসি। প্রায় ১৪ বছর আগের সেই দিনের খুঁটিনাটি এখনও বনির স্মৃতিতে উজ্জ্বল।

তিনি লিখেছেন, '৭ সেপ্টেম্বর, ২০০৮। আমরা মিলান থেকে ভেনিসে গিয়েছিলাম। সেই শহরে মাত্র কয়েক ঘণ্টা কাটিয়েছিলাম। আবার ভেনিসে এসে আরও বেশি দিন থাকার পরিকল্পনা করছিলাম আমরা। কিন্তু নিয়তি তা আর হতে দিল না।’

২০১৮ সালে ২৪শে ফেব্রুয়ারি দুবাইয়ের একটি বিলাসবহুল হোটেলের বাথরুমে শ্রীদেবীর মৃতদেহ পাওয়া যায়। বলা হয়, গোসল করতে গিয়ে বাথটবে ডুবে মৃত্যু হয় তার।

সংবাদমাধ্যমের কাছে বনির ভাই অভিনেতা সঞ্জয় কাপুর জানিয়েছিলেন যে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শ্রীদেবীর।

পরবর্তীকালে যদিও অভিনেত্রীর মৃত্যুর কারণ বদলে যায়। দুবাই পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে, দুর্ঘটনাবশত পানিতে ডুবে শ্রীদেবীর মৃত্যু হয়েছে।

এরপর সময় গড়িয়েছে। তার মৃত্যুর শোক কাটিয়ে উঠেছে কাপুর পরিবার। তবে শ্রীদেবীর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা কাটেনি আজও।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স