শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

বালাগঞ্জে উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত

  • প্রকাশের সময় : ২৫/০২/২০২২ ০৯:৩৩:১৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
16

কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে এবং জেলা নেতৃবৃন্দের সাথে আলোচনা করে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বালাগঞ্জ উপজেলা বিএনপির কমিটি অনুমোদন দেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার। কমিটি অনুমোদনের ২৪ঘন্টা পেরোনোর আগেই কমিটিকে বিলুপ্ত ঘোষনা করে বিএনপির কেন্দ্রীয় সংসদ।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) জেলার আহবায়ক কামরুল হুদা জায়গীরদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ঘোষিত বালাগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বালাগঞ্জ উপজেলা শাখার কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে এবং জেলা নেতৃবৃন্দের সাথে আলোচনা করে যে কমিটি ঘোষনা করা হয়েছিল তা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বাতিল করা হল। পরবর্তীতে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করা হবে।’


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স