লাউয়াই নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা, সাপ্তাহিক আমাদের সিলেট’র সম্পাদক ও প্রকাশক, আওয়ামীলীগ নেতা ডা. মিফতাহুল হোসেনের ছোট ভাই ও লাউয়াই নিবাসী মরহুম ডা. মুক্তার হোসেনের কনিষ্ট পুত্র স্টেশন রোডস্থ দি ফয়সল মেডিকেল হল’র অন্যতম পরিচালক চিকিৎসক একরামুল হোসেন দোয়েল শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
তিনি দীর্ঘদিন যাবত দূরারোগ্য রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বৎসর। তিনি স্ত্রী, ৩ পুত্র ও ২ কন্যা আত্মীয়-স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাযা শুক্রবার বাদ আসর লাউয়াই কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় ইমামতি করেন মরহুমের ভাগ্নে মাওলানা হাফিজ ডা. মো. মুরাদ। পরে তাকে লাউয়াই পঞ্চায়েতি গোরস্থানে দাফন করা হয়।
নামাজে জানাযায় সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, সিলেট জজ কোর্টের পিপি এডভোকেট নিজাম উদ্দিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সামিউল আলম, সিলেট জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, দক্ষিণ সুরমা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম।
সিলেট জেলা পরিষদের সদস্য ও দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, সিলেট প্রেসক্লাবের কার্য নির্বাহী সদস্য ও দৈনিক সিলেটের ডাক’র সিনিয়র রিপোর্টার এম আহমদ আলী।
দৈনিক সিলেটের ডাক’র কম্পিউটার ইনচার্জ মো. সিতাব আহমদ, সহ সার্কূলেশন ব্যবস্থাপক খলিলুর রহমান, দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতির সহ সভাপতি আব্দুস ছত্তারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সমাজের সর্বস্থরের মানুষ অংশ নেন।




প্রতিদিন ডেস্ক



