শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

সিলেট জেলা বিএনপির উপর আস্থা হারিয়ে ফেলেছে হাই কমান্ড!

  • প্রকাশের সময় : ২৫/০২/২০২২ ০৮:৫০:০৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

সিলেট জেলা বিএনপির নানা বিতর্কিত কর্মকান্ড দৃষ্টিগোচর হয়েছে বিএনপি হাই কমান্ডের। তাই জেলা বিএনপির সম্মেলনকে সামনে রেখে কঠোর পদক্ষেপ নিচ্ছে বিএনপি কেন্দ্রীয় সংসদ। জেলা শাখা থেকে কোন সিদ্ধান্তই মানতে নারাজ হাই কমান্ড।

নাম না প্রকাশের স্বার্থে বিএনপির কয়েকজন নেতা বলেছেন- কমিটি গঠনের পর থেকে নানাভাবে বিতর্কিত হয়েছে জেলা বিএনপি। এসব বিতর্কিত কর্মকান্ড মনিটরিং করছে বিএনপির হাই কমান্ড। শুধু তাই নয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তার লোকজন দিয়ে গোপনে সবকিছু তদারকি করছেন। ডেইট টু ডেইট সব আপডেট নিচ্ছেন।

তথ্য অনুযায়ী- জেলা কমিটির কয়েকজন নেতার এজেন্টা বাস্তবায়নে কাজ করছেন বর্তমান আহ্বায়ক কমিটির নীতি নির্ধারকরা। তাই বর্তমান কমিটির সিনিয়র নেতৃবৃন্দের উপর থেকে আস্থা হারিয়ে ফেলছে বিএনপির হাই কমান্ড।

অবশ্যই এর প্রমাণও মিলেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সম্মেলন ও কাউন্সিল ছাড়া বালাগঞ্জ উপজেলা বিএনপির কমিটি অনুমোদন দেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। কমিটি অনুমোদনের ২৪ ঘন্টা পেরোনোর আগেই কমিটিকে বিলুপ্ত ঘোষনা করে বিএনপির হাই কমান্ড।

হাই কমান্ড বলছে- ‘এসি রুমের মধ্যে বসে কমিটি অনুমোদন নয়, নেতৃবৃন্দের প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচন করতে হবে’।

এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও পেয়েছে সিলেট প্রতিদিন। আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) জেলার আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ঘোষিত বালাগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বালাগঞ্জ উপজেলা শাখার কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে এবং জেলা নেতৃবৃন্দের সাথে আলোচনা করে যে কমিটি ঘোষনা করা হয়েছিল তা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বাতিল করা হল। পরবর্তীতে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করা হবে।’

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার।

তিনি সিলেট প্রতিদিনকে বলেন, কেন্দ্রের নির্দেশে বালাগঞ্জ উপজেলা বিএনপির অনুমোদিত কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। পরবর্তীতে কাউন্সিল ও সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে।


সিলেট প্রতিদিন / এফআর


Local Ad Space
কমেন্ট বক্স