বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

সিসিকের নির্বাচনী প্রচারণায় কৌশলী অধ্যাপক জাকির

  • প্রকাশের সময় : ২৫/০২/২০২২ ০৫:৩৭:০১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
62

সিলেট সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা মাঠ চষে বেড়াতে শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় পিছিয়ে নেই সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন। তিনি সরাসরি নির্বাচনী প্রচারণার পাশাপাশি চালিয়ে যাচ্ছেন কৌশলী প্রচার-প্রচারণা। এরই অংশ হিসেবে তিনি নগরীর বিভিন্ন মসজিদে জুম্মার নামায আদায় করে নগরবাসীর দোয়া নিচ্ছেন।

জানা যায়, অধ্যাপক মোঃ জাকির হোসেন শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) নগরীর চৌকিদিঘি জামে মসজিদ পবিত্র জুম্মার নামাজ আদায় করেন। এসময় তিনি দেশ, জাতি ও দেশে-বিদেশে অবস্থানরত দেশের সকল মানুষের জন্য দোয়া চেয়েছেন। নামাজ আদায় শেষে তিনি এলাকার মুরুব্বিয়ান ও মুসল্লীগন এবং স্থানীয় নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন। কুশল বিনিময়ের পাশাপাশি তাদের বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন।

তিনি বলেন, যে কোনো দুর্যোগে আপনাদের পাশে আছি। আপনারা জানেন সিটি কর্পোরেশন এলাকা বর্ধিত হয়েছে। সেজন্য এলাকাবাসী সবাইকে নিয়ে আগামীতে আরও বড় পরিসরে কাজ করতে চাই। আপনাদের দোয়া চাই। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকুন।

এসময়ে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ড. মোঃ হোসেন রবিন, কার্যনির্বাহী সদস্য আব্দুল আজিম জুনেল,আজম খাঁন, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, আবুল মহসিন চৌধুরী মাসুদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হায়দার মোঃ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুল হোসেন মাসুদ, সহ সভাপতি আবদুল হামিদ (নুরানী) সম্মানিত সিনিয়র সদস্য হাজী আবদুল হামিদ,ওয়ার্ড উপদেষ্টা কমিটির সদস্য রুহেল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম খোকন, প্রচার সম্পাদক আবদুল খালিক নান্নু, অর্থ সম্পাদক পবলু আহমদ, সাহিত্য সম্পাদক আখলাকুর রহমান বন ও পরিবেশ সম্পাদক রুহুল আমিন, যুব ও ক্রিয়া সম্পাদক সোহেল আহমদ, সদস্য তাহের আহমদ, নজরুল ইসলাম, শ্রমিকলীগের সভাপতি সেলিম আহমদ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বিশিষ্ট মুরব্বি তারা মিয়া, ছাত্রলীগ নেতা জুনেদ আহমদ, রিপন আহমদ, মনিরুল হক সাকিব, শাওন আহমদ,শাহরিয়ার কিবরিয়া, রাহাত আহমদ, চৌকিদিঘি মসজিদের মোতায়াল্লী আবু নসর বকুল, মসজিদের ইমাম সানি ইমাম, মোয়াজিন প্রমুখ।

বিভিন্ন মসজিদে গিয়ে দোয়া চাওয়া নির্বাচনী প্রচারণার অংশ কিনা জানতে চাইলে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন সিলেট প্রতিদিনকে বলেন, এটা নির্বাচনী প্রচারণারই অংশ। তিনি বলেন, মসজিদে তো দুনিয়াদারীর জায়গা না, তাই সেখানে গিয়ে মানুষের দোয়া চাই। আল্লাহ যেনো নগরবাসীর খেদমতে কবুল করেন।

অন্য এক প্রশ্নের জবাবে অধ্যাপক মোঃ জাকির হোসেন বলেন, গত সিসিক নির্বচনের সময়ও আমি নৌকা প্রতিকের জন্য মনোনয়ন চেয়েছিলাম, তৎকালীন সময়ে আমাকে মনোনয়ন দেয়া হয়নি, এখন যেহেতু আমি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ রয়েছে, আশাকরি প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী আমাকে মনোনয়ন দেবেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স