শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে হোমিও চিকিৎসক জালাল উদ্দিনের ইন্তেকাল

  • প্রকাশের সময় : ২৪/০২/২০২২ ১১:১০:২৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
13

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা ও হোমিও প্যাথিক চিকিৎসক জালাল উদ্দিন (৬৩) আর নেই।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। তিনি উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন এর অন্তর্গত যাত্রাপাশা কান্দি পাড়া গ্রামের বাসিন্দা।

জানাযার নামাজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) বাদ জুমআ যাত্রাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।

তাঁর আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এবং জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব রেজাউল মোহিত খান।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স