সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

  • প্রকাশের সময় : ২৪/০২/২০২২ ০৯:৪৯:২৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
14

ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে হবিগঞ্জের বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রয়ারি) মেধাবিকাশ উচ্চবিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গোলাম আকবর চৌধুরী। নিকটতম প্রতিদ্বন্দ্বি রানা লাল দাশ ১৩৩ ও মোঃ কামাল হোসেন পেয়েছেন ৩০ ভোট।

১৬৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আহসান হাবিব মানিক। নিকটতম প্রতিদ্বন্দ্বি গোলাম রব্বানী পেয়েছেন ১৫৫ ভোট। ১৬৪ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন মিটন চন্দ্র দাশ। নিকটতম প্রতিদ্বন্দ্বি অবিনাশ দাস পেয়েছেন ১৪৮ ভোট।

২১১ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন নির্মল চন্দ্র আচার্য্য। নিকটতম প্রতিদ্বন্দ্বি মাহমুদুর রহমান পেয়েছেন ১০৬ ভোট। ১৭১ ভোট পেয়ে সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সঞ্জু দাশ। নিকটতম প্রতিদ্বন্দ্বি ফখর উদ্দিন পেয়েছেন ১৪৬ ভোট। মোট ভোটার ছিল ৩৩৭। কাস্ট হয়েছে ৩১৮। প্রিসাইডিং অফিসার ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী।

নির্বাচন পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা আওয়ামীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাউছার শোকরানাসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স