সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

জকিগঞ্জ ইছামতি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. বাহারের ইন্তেকাল

  • প্রকাশের সময় : ২৪/০২/২০২২ ০৮:৩৬:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

জকিগঞ্জের ইছামতি ডিগ্রি কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের সহকারী অধ্যাপক ড. হাবিবুল্লাহ বাহার হৃদরোগে আক্রান্ত হয়ে ভোর পৌনে ৫টার সময় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্নাইলাইহী রাজিয়ুন)।

মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার বেলা ১১টায় ইছামতি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন প্রভাষক দেলোয়ার হোসেন। জানাযায় কলেজ অধ্যক্ষ জালাল আহমদ, শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।

এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় তাঁর নিজ জেলা কুমিল্লায়। সেখানে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করার কথা রয়েছে। এদিকে কলেজের গভর্ণিংবডির সভাপতি ড. আহমদ আল কবির তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি জানাযায় অংশগ্রহণ করতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেছেন।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স