রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

শ্রীমঙ্গল শহরে দখলমুক্ত করতে অভিযান, জরিমানা

  • প্রকাশের সময় : ২৪/০২/২০২২ ০৫:৪৯:০৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা আদায় করা হয়।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন।

এর আগে সকাল ১১টা থেকে ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে অভিযানে নামে শ্রীমঙ্গল পুলিশ প্রশাসন।

অভিযানকালে শহরে ব্যস্ততম এলাকা চৌমোহনা থেকে হবিগঞ্জ সড়কের পল্লী বিদ্যুৎ অফিস পর্যন্ত রাস্তার দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাথ দখলমুক্ত করা হয়।

এসময় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. শামীম অর রশীদ তালুকদার বলেন, শহরের যানজট নিরসনে আগামী ১ মার্চ থেকে পৌর শহরে সব ধরণের ব্যটারীচালিত অটো রিক্সা চলাচল বন্ধ করা হবে। তিনি অবৈধ ফুটপাত দখলদারদের সতর্ক করে বলেন আবারো ফুটপাথ দখল ও যত্রতত্র যানবাহন পার্কিং করে শহরে যানজট সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, পর্যটকরা অভিযোগ করছেন, এক শ্রেণীর সিএনজি অটো চালকরা তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। অতিরিক্ত ভাড়া আদায়ের কোন সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স