শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

আন্তর্জাতিক রাসায়নিক গবেষণা প্রতিযোগিতায় তৃতীয় শাবিপ্রবির রিফাত

  • প্রকাশের সময় : ২৪/০২/২০২২ ১২:৪১:০৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
11

আন্তর্জাতিকভাবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের গবেষণার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিযোগিতাগুলোর অন্যতম 'সামার ইন্টার্ন কম্পিটিশন অব রিসার্চ এ্যাবস্ট্রাক্ট সাবমিশন'। আমেরিকার ইনস্টিটিউট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স (এআইসিএইচই) আয়োজিত প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিফাত আব্দুল্লাহ।

রিফাত বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। বৃহস্পতিবার(২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ৮টায় অনুষ্ঠিত হওয়া প্রতিযোগিতার ফলাফল ঘোষণার পর সিলেট প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেন রিফাত আব্দুল্লাহ।

প্রতিযোগিতায় মেন্টর হিসেবে ছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবু ইউসুফ। এর আগে ২০২১ এর ১২ ডিসেম্বর 'চিটাগুড় থেকে ইথানল উৎপাদন বৃদ্ধিকরণ' বিষয়ক রিসার্চ পেপার জমা দিয়েছিলেন রিফাত।

এরপর এটি কয়েকটি ধাপ পেরিয়ে নির্বাচিত হলে রিফাতকে ফাইনালে অংশ নেওয়ার জন্য মনোনীত করা হয়।

রিফাতের পিতা মো. রফিক ঘরামী এবং মাতা শিউলি বেগম। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি থানার সাহেবরামপুর ইউনিয়নের ক্রোকিরচর গ্রামে।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স