মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

সিলেটে মধ্যরাতে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ-শিবির উত্তেজনা

  • প্রকাশের সময় : ২৪/০২/২০২২ ০১:১৩:২৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
12

সিলেট শামসুদ্দিন আহমদ ছাত্রাবাসে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ-ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। বুধবার রাত ১২টার দিকে শহীদ সামসুদ্দিন হাসপাতালের হল এলাকায় হল দখল নিয়ে শিবির নেতাকর্মী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে। পরে রাত পৌনে ১টার দিকে সিলেট নগরীর রিকাবীবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ নেতৃবৃন্দ।

শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ১টায় রিকাবীবাজার পয়েন্টে বিক্ষোভ করতে দেখা যায়। এসময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে রিকাবীবাজার এলাকা।

এদিকে এ ঘটনায় শিবির ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া যায়। শিবির নেতাকর্মীদের হল থেকে বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ করছেন ছাত্রশিবির নেতৃবৃন্দ। এদিকে শিবিরের নেতা কর্মীরা ছাত্রাবাস দখল করতে হামলা করেছে বলে অভিযোগ করছেন ছাত্রলীগ নেতারা।

এব্যাপারে মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ সিলেট প্রতিদিনকে বলেন, শিবিরের নেতা কর্মীরা ছাত্রাবাসে হামলা করেছে। পরে বিস্তারিত জানাবেন বলে তিনি জানান।

এদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি (উত্তর) আজবাহার আলী শেখ সিলেট প্রতিদিনকে বলেন, শহীদ সামসুদ্দিন হাসপাতালের হল দখল নিয়ে দুপক্ষের মধ্যে ঝামেলার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। কারা ঝামেলা করেছে তা তদন্ত করে বলতে পারবেন বলে তিনি জানান।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স