বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে সন্ত্রাসী হামলায় আহত রোগী ও চিকিৎসক

  • প্রকাশের সময় : ২০/০২/২০২২ ০৪:৫১:০৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

শ্রীমঙ্গল ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে একদল দেশীয় অস্রধারি সন্ত্রাসীদের হামলা থেকে রেহাই পায়নি কর্মরত চিকিৎসকসহ চিকিৎসা নিতে আসা এক স্বামী তার স্ত্রীকে। শনিবার ১৯ ফেব্রুয়ারি ২০২২ ইং তারিখ সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শিববাড়ি এলাকার শংকর সেনা গ্রামে ছাগলের ফসল খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ঘটে।

এতে খালিক মিয়ার স্ত্রী খুরশেদার উপর হামলা হয় বলে দাবী করে আহত খালেক মিয়া। তিনি বলেন, ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে ওই মহিলাসহ পরিবারের অন্যান্য সদস্যদের উপরও হামলা করেন সন্ত্রাসীরা।

খুশেদা বেগমের স্বামী খালিক মিয়া স্ত্রীকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসলে মছব্বির মিয়ার তিন ছেলে খাইরুল,ময়নুল ও নুরুল মিয়ার নেতৃত্বে আরও ১৫ থেকে ১৬ জন লোক দেশীয় অস্ত্র দা, হকিস্টিক নিয়ে খালিক মিয়া ও খুশেদা বেগমের ওপর হাসপাতালের জরুরী বিভাগের কক্ষে হামলা করে।

এসময় হাসপাতালে কর্তব্যরত ওয়ার্ড বয় মো.কামরুল হোসেন এর হাতের আঙ্গুল কেটে যায় এবং খালিক মিয়াও গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এ ঘটনায় হেলাল মিয়া বাদী হয়ে মছব্বির মিয়ার তিন ছেলেসহ আরও অজ্ঞাত নামা ১৫/১৬ জনকে আসামী করে থানায় এজাহার দায়ের করেছেন।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আসামীদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে,তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

এ ঘটনায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর আত্মীয় আসফাক হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “বাড়িতে ঝগড়া হয়েছে হতেই পারে। এখন চিকিৎসা নিতে আসলে যদি হাসপাতালেও হামলা হয় তাহলে নিরীহ মানুষ যাবে কোথায়? প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া,তা না হলে নিরিহরা হাসপাতালে আসতে উৎসাহ হারাবে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, হাসপাতাল চিকিৎসা নেওয়ার জায়গা। সেখানে সন্ত্রাসী হামলা মোটেও কাম্য নয়। তিনি বলেন, সন্ত্রাসীদের হামলায় কামরুল নামে আমাদের একজন স্টাফ আহত হয়েছে, এ ঘটনায় আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স