বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

সিলেটে অর্ধশত স্টোন ক্রাশার বন্ধ: ২ লক্ষ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : ২০/০২/২০২২ ১১:৫৭:১০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে পরিবেশের ছাড়পত্রহীন মিনি স্টোন ক্রাশার বন্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।অভিযানে প্রায় অর্ধশত স্টোন ক্রাশার মেশিন বন্ধ করে দেওয়া হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারটি মেশিন মালিককে দুই লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই এলাকায় পরিবেশ অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সমন্বয়ে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে পরিবেশগত ছাড়পত্র ছাড়াই পাথর ভাঙার কারণে চারটি স্টোন ক্রাশার মিলকে ৫০ হাজার করে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পরে অর্ধশত স্টোন ক্রাশার মেশিন বন্ধ করে কিছু যন্ত্রপাতি ধ্বংস করা হয়।’এদিকে পূর্ব নোটিশ ছাড়াই পরিবেশ অধিদপ্তরের এ অভিযানের বিরোধিতা করেছেন মিনি স্টোন ক্রাশার ও পাথর ব্যবসায়ীরা।

এ ব্যাপারে ভোলাগঞ্জ ক্ষুদ্র পাথর ব্যবসায়ী ও মিল মালিক সমবায় সমিতির সভাপতি আব্দুস ছামাদ জানান, নোটিশ ছাড়াই অনেকগুলো মেশিনের যন্ত্রপাতি নষ্ট করা হয়েছে। এতে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।

অপরদিকে, স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে বলেন, ‘ক্রাশার মেশিনের কালো ধোঁয়া, পাথরের গুঁড়োয় ভোলাগঞ্জের পরিবেশ নষ্ট হচ্ছে। সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের রাস্তার মধ্যে মালবাহী ট্রাক পাথর লোড-আনলোড করে থাকে। এ কারণে জনসাধারণের চলাচল ব্যাহত হচ্ছে।’


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স