মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

গোলাপগঞ্জে পৌর জাতীয় পার্টির উদ্যোগে সংবর্ধনা

  • প্রকাশের সময় : ১৯/০২/২০২২ ১১:৪৬:৩৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

গোলাপগঞ্জে পৌর জাতীয় পার্টির উদ্যোগে সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেল ৫টায় পৌর অডিটোরিয়ামে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ পৌর জাতীয় পার্টির আহবায়ক মোঃ জহির উদ্দিন।

জাতীয় যুব সংহতির সিলেট জেলা শাখার সদস্য সচিব শাহান উদ্দিন নাজুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব মো: কুনু মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য, গোলাপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মুজিবুর রহমান মুজিব, জাতীয় পার্টি সিলেট জেলার যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী।

সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ইউকে বার্মিং হাম জাতীয় যুব সংহতির আহবায়ক একমল হোসেন। জাতীয় যুব সংহতি গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাওছার হোসেন হিরার কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এম এ মালেক, জাতীয় পার্টি গোলাপগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহবায়ক আলহাজ্ব নুরুল আম্বিয়া, পৌর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক, পৌর কাউন্সিলর ফারুক আলী, বেলাল আহমদ ইছরাব আলী। বক্তব্য রাখেন পৌর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এনামুল হোসেন কামাল, জাতীয় যুব সংহতির সিলেট জেলার সদস্য সুহেল আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির কাছে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন আওয়ামীলীগ নেতা বেলাল আহমদ ইছরাব আলী, বাঘা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জামাল আহমদ মাখন।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স