সিলেট ৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বলেছেন, ঐক্যবদ্ধ থেকে সকল নেতাকর্মীদের নৌকার জন্য কাজ করতে হবে। শেখ হাসিনার সরকার দেশের সাধারন মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এলাকার উন্নয়নে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
শনিবার বিকেলে এম এ খান অডিটোরিয়ামে বালাগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমদ এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক জয়দীপ চন্দ্রদাস ও যুগ্ম সাধারন সম্পাদক নাজিম উদ্দিন মিলন এর যৌথ পরিচালনায় সম্মেলনের উদ্বোধন করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ।
সম্মলন প্রধান বক্তার বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব, উপ-পানি সম্পদ বিষয়ক সম্পাদক জামিল আহমদ, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া, বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোজ্জামেল হোসেন রাব্বি,মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক দেবাংশু কুমার মিঠু প্রমুখ। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা।
অতিথিদের ফুল দিয়ে বরন করা হয়।কোরআন তেলাওয়াত করেন ফতেহ হাসানাত চৌধুরী শিমুল, গীতা পাঠ করেনস্বরুপ দে শংকু, শোকপ্রস্তাব পাঠ করেন গোলাম কিবরিয়া রেজুয়ান আহমদ, সাংগঠনিক রিপোট পেশ করেন হুসাইন আহমদ। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মিল্লাদ আহমদ,সামসউদ্দিন সামস, জেলা পরিসদ সদস্য লোকন মিয়া,বালাগঞ্জ উপজেলা আওয়ামী উপদেষ্টা করিম উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মালিক রুনু, নীলু ভুষন দে, আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারন সম্পাদক এম এ মতিন, মোঃ রফিকুল আলম, মোঃ জুনেদ মিয়া সহ আওয়ামী অংগ সংগঠনের নেতৃবৃন্দ। প্রথম অধিবেশনে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।
পরে দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে ১৫ জন সাধারণ সম্পাদক পদে ১১ জন প্রার্থী হওয়ার কোন সমঝতা না হওয়ার পরবর্তীতে কমিটি ঘোষনা করা হবে বলে সম্মেলন সম্পন্ন হয়।




বালাগঞ্জ প্রতিনিধি



