শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

জকিগঞ্জ থানায় নতুন ওসি মোশাররফ হোসেনের যোগদান

  • প্রকাশের সময় : ১৯/০২/২০২২ ০৯:০৩:৩৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
14

সিলেটের জকিগঞ্জ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে শনিবার দুপুরে মো. মোশাররফ হোসেন যোগদান করেছেন।

ওসি মোশাররফ হোসেনের আগে প্রবাসী কল্যাণ সেল, সিলেট জেলার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কর্মজীবনে তিনি সিলেট মেট্রোপলিটন, এয়ারপোর্ট থানা ও ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৩ সালে তিনি পুলিশের উপ পরিদর্শক হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন।

নবাগত ওসি মোশাররফ হোসেন গাজীপুর জেলার কালিয়াকর উপজেলার বড়াব গ্রামের বাসিন্দা। দুই ছেলে সন্তানের জনক মোশারফ হোসেনের শিক্ষাগত যোগ্যতা এমএ এলএলবি। থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স