মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

সিলেটে সাবুল হত্যাকান্ডের ঘটনায় মামলা, আসামি ২০

  • প্রকাশের সময় : ১৯/০২/২০২২ ০৭:৫২:৪৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

সিলেটের মোগলাবাজার থানার কুচাইয়ে সিএনজিচালিত অটোরিকশার চালক শাহাবুদ্দিন আহমদ সাবুল (৪৫) হত্যাকান্ডের ঘটনায় ২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার ( ১৯ ফেব্রুয়ারি ) দিবাগত রাত ১টার দিকে তার বোন তাহমিনা খানম রাজনা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে আরও ৬/৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এদের মধ্যে ৬ জনকে ঘটনার দিনই গ্রেফতার করেছে মোগলাবাজার থানা পুলিশ।

তারা হলেন, কামরান মিয়া, বদরুল ইসলাম, আব্দুল মালিক মালই, মাহবুবা আলম মুন্নি, ফাহিমা আক্তার জেনি ও সিরাজুন বেগম।

অন্য আসামিরা হলেন, কামরুল ইসলাম, নজরুল ইসলাম, ফখরুল ইসলাম, মালাইর ছেলে ইমন, সুমেল, মিজানসহ অজ্ঞাত ৬/৭ জন।

এর আগে শুক্রবার ( ১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কুচাই গ্রামের পূর্বপাড়ায় পিটিয়ে হত্যা করা হয় শাহাবুদ্দিন আহমদ সাবুলকে (৪৫)। তিনি  মৃত আব্দুল হামিদ আখন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় শাহাবুদ্দিন আহমদ সাবুল কয়েকটি গাছ কাটছিলেন। বিষয়টিকে কেন্দ্র করে হামলা চালান পাশের ঘরের ময়না মিয়ার ছেলে বদরুল, মালই, নজরুল, ফখরুল ও তাদের পরিবারের লোকজন।  এতে সাবুল মারাত্মক আহত হন। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা জানান, এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।  


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স