সিলেটের বিশ্বনাথে প্রবাসীদের অর্থায়নে ‘লক্ষ টাকার ফুটবল’ নামের টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের রাজনগর মাঠে উপজেলা ফুটবল এসোসিয়েশন ও বিশ্বনাথ খেলোয়াড় কল্যাণ সমিতির যৌথ আয়োজনে ওই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলায় হবিগঞ্জ ফুটবল দলকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয়ে প্রথম পুরস্কার নগদ এক লাখ টাকা জিতেছে বিএফসি বিশ্বনাথ। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিএফসির স্টাইকার সেনেগালের টুডো ইব্রাহিম। আর রানার্স আপ পুরুষ্কার ৫০ হাজার টাকা তুলে দেয়া হয় হবিগঞ্জ ফুটবল দলকে।
খেলা শেষে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাফুফের কার্যকরি সদস্য ও জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।
খেলা শেষে যুক্তরাজ্য প্রবাসী ও টুর্নামেন্টের অর্থদাতা মুমিন খান মুন্না, শেখ খলিল মিয়াকে আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জুয়েল আহমদের সভাপতিত্বে ও ধারাভাষ্যকার একেএম তুহেমের পরিচালনায় ফাইনাল খেলায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মজম্মিল আলী, বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির আলী চেয়ারম্যান।
জেলা বিএনপি নেতা তালুকদার গিয়াস উদ্দিন চেয়ারম্যান, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল হক, সদস্য ফজর আলী মেম্বার ও যুক্তরাজ্য প্রবাসী শাহ সমুজ মিয়া।




বিশ্বনাথ প্রতিনিধি



