মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে ৩ পলাতক আসামি গ্রেফতার

  • প্রকাশের সময় : ১৯/০২/২০২২ ০৫:৫৫:০৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৩ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এসআই ফারুক হোসেন, এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন, এএসআই মো. তোহা'র নেতৃত্বে সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামিরা হলো-উপজেলার সন্দলপুর গ্রামের গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মৃত আব্দুর রশিদের পুত্র আফতর উদ্দিন (৫৫), আপ্তন উদ্দিনের পুত্র মোবারক মিয়া (৩৬), মকবুল হোসেনের পুত্র লাল মিয়া।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। থানা এলাকায় চুরি-ডাকাতি, মদ, জুয়া, দাঙ্গা-হাঙ্গামাসহ সকল অপরাধীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আসামিদেরকে ১৯ ফেব্রুয়ারি বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স