রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

কুলাউড়ায় বরযাত্রীর গাড়িতে ডাকাতি, মোবাইল-নগদ টাকা লুট

  • প্রকাশের সময় : ১৯/০২/২০২২ ১১:০৮:২৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নে বরযাত্রীর ৪টি গাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বরযাত্রীদের কাছ থেকে অন্তত ১৬টি মোবাইল ফোনসেট ও নগদ ২৫ হাজার টাকা লুট করে নেয়। ঘটনাটি ঘটেছে বুধবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে।

টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক ও মেম্বার কয়ছর রশীদ জানান, টিলাগাঁও ইউনিয়নের চকসালন গ্রামেন বনকেশ সেনের মেয়ের বিয়ে ছিলো বুধবার (১৬ফেব্রুয়ারি)। কনের বাড়ি খাওয়া দাওয়া শেষে বরযাত্রীবাহি ৪টি মাইক্রোবাস শ্রীমঙ্গলে ফেরার পথে গভীর রাত দেড়টায় টিলাগাঁও ইউনিয়নের রেলক্রসিংয়ে ডাকাতরা গাড়ীর গতিরোধ করে। এসময় দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ টাকাসহ দামি মোবাইল লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে রাতে পুলিশি টহল ও বৃহস্পতিবার দুপুরে এসআই অপুর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স