রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে যুবক নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ

  • প্রকাশের সময় : ১৮/০২/২০২২ ১০:৪৩:১১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

গোলাপগঞ্জে ফুটবল খেলায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে উত্তেজিত জনতা।

শুক্রবার রাত পৌনে ১০টার দিকে তারা গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়কের রনকেলী এলাকায় অবরোধ করে। এসময় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিভিন্ন এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

পরে রাত সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবীরের আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

এরআগে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পৌর এলাকার রণকেলী রঙাইবিছরা নামক মাঠে ফুটবল খেলায় কথা-কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে তারিফুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় আর ৩ জন গুরুতর আহত হয়েছেন।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স