কুলাউড়ায় ধর্ষণ মামলার অভিযুক্ত এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি উপজেলার মৃত রাম দরিয়া দাসের পুত্র রাজু চামটা দাস (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, ১৪ ফেব্রুয়ারি বরমচাল চা বাগানে এক কিশোরীকে (১৫) মাটি কাটার কাজে নিয়ে পৌঁছে দেওয়ার কথা বলে উপজেলার ভূকশিমইল ইউপির বাদে ভূকশিমইল গ্রামের পানাই নদীর পশ্চিম পাড়ে ধানী জমিতে নিয়ে ধর্ষণ করে রাজু ।
বিষয়টি ভয়ে ওইদিন বাড়িতে ফিরে কাউকে বলতে পারেনি সে। পরে কিশোরী বিষয়টি জানায় তার ঘরের লোকজনের কাছে।
এ ঘটনায় কিশোরীর অভিভাবক থানায় ধর্ষণ মামলা দায়ের করলে অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয় রাজুকে।
ওসি বিনয় ভূষণ রায় বলেন, আসামীকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে। ওই কিশোরীকে পরীক্ষার জন্য মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হয়েছে।




কুলাউড়া প্রতিনিধি



