সিলেটের বিশ্বনাথে প্রবাসীদের অর্থায়নে উপজেলার ইতিহাসে সর্ববৃহৎ লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্টের প্রথম আসরের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রাজনগর মাঠে উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত ফাইনাল খেলায়টি অনুষ্ঠিত হয়।
খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব বিশ্বনাথ ও মিতালি যুব সংঘ পূর্ব বিশ্বনাথ এদুটি দল অংশগ্রহণ করে। খেলার শেষ পর্যন্ত কোনো পক্ষে গোল না হওয়ায় ট্রাইব্রেকারে ‘মোহামেডান স্পোর্টিং ক্লাব বিশ্বনাথ’কে হারিয়ে প্রথম পুরস্কার ‘লাখ টাকা’ জিতে নিল মিতালি যুব সংঘ পূর্ব বিশ্বনাথ। আর রানার্স আপ পুরষ্কার ৫০ হাজার টাকা তুলে দেয়া হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব, চান্দশিরকাপনকে।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মিতালী যুব সংঘের গোলরক্ষক সামছুল আলম।
এরআগে বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জুয়েল আহমদের সভাপতিত্বে ও ধারাভাষ্যকার একেএম তুহেমের পরিচালনায় ফাইনাল খেলায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মকদ্দছ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিস নেতা মুনতাসির আলী, উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সহ-সভাপতি গৌছ আলী, জেলা বিএনপি নেতা তালুকদার গিয়াস উদ্দিন চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক মহব্বত আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদ, সাংগঠনিক সম্পাদক সুরমান খান, যুক্তরাজ্য প্রবাসী ও টুর্নামেন্টের অর্থদাতা মুমিন খান মুন্না, শেখ খলিল মিয়া, উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল হক, সদস্য শেখ আজাদ, রফিক হাসান মেম্বার, ফজর আলী মেম্বার, যুক্তরাজ্য প্রবাসী শাহ সমুজ মিয়া, শেখ নেছার আহমদ, প্রবাসী বিএনপি নেতা মঈন উদ্দিন, উপজেলা মজলিস নেতা সায়েফ আহমদ শায়েক, উপজেলা গণফোরাম নেতা নিজাম উদ্দিন, বিএনপি নেতা জুনেদ আহমদ, আওয়ামী লীগ নেতা সোলেমান খান বাবুলসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।
খেলার শৃঙ্খলা ও সার্বিক দায়িত্ব পালন করেন, উপজেলা ফুটবল এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন, অর্থ সম্পাদক কাওছার আহমদ বাপ্পী, উপজেলা খোলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি লোকমান মিয়া, সহ-সভাপতি বাবরুছ মিয়া, ক্রীড়া সংগঠক কয়েছ শিকদার, সাইম উদ্দিন, সালমান রাব্বানী, ফাহাদ আহমদ, ছাব্বির আহমদসহ উপজেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ।




বিশ্বনাথ প্রতিনিধি



