শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

সিলেটে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে আহত ৩

  • প্রকাশের সময় : ১৮/০২/২০২২ ০৮:৪২:৩১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

সিলেটে মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। তবে তারা তিনজনই আশংকামুক্ত বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানা পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ শুক্রবার ( ১৮ ফেব্রæয়ারি ) সন্ধ্যার আগে সিলেটের আম্বরখানা-এয়ারপোর্ট সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে অটোরিকশার তিন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে একজনকে ছেড়ে দেয়া হলেও অপর দু’জনকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( অফিসার ইনচার্জ ) খান মুহাম্মদ মাঈনুল জাকির।

দুর্ঘটনাকবলিত দুটি গাড়িই পুলিশ হেফাজতে রয়েছে বলেও জানা গেছে।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স