মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

কমলগঞ্জে উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বি-বার্ষিক সম্মেলন

  • প্রকাশের সময় : ১৮/০২/২০২২ ০৬:৪৯:৩৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

'শ্রেণিভেদ ভাঙি শোষিতের রোষে, সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে' এই শ্লোগান সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শাখা সংসদের পঞ্চদশতম দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার কমলগঞ্জ মডেল সরকরি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। 

বিকাল সাড়ে ৩টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণের মধ্যদিয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। 

পরে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে বিদ্যালয় হলরুমে উদীচী কমলগঞ্জ শাখার সভাপতি বীরেন্দ্র চন্দ্রের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাব্বির এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাড. মকবুল হোসেন। 

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি অ্যাড. মিজানুর রহমান টিপু, কমলগঞ্জ সরকারী গণমহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিয়া, কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, উদীচী মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি জহরলাল দত্ত, সুজা মেমোরিয়াল কলেজের  প্রভাষক শাহজাহান মানিক, অবসরপ্রাপ্ত শিক্ষক জিতেন্দ্র কুমার সিংহ প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১নং ভানুবিল স. প্রা. বিদ্যালয়ের এসএমসির সভাপতি জয়নাল আবেদীন, মনিপুরি ললিতকলা একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ, সাংবাদিক শাহীন আহমেদ, শিক্ষক নিরঞ্জন দেব, শিক্ষক সমরেন্দ্র সেন গুপ্ত প্রমুখ।

এছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

পরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠি কমলগঞ্জ উপজেলা শাখা সংসদের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কাউন্সিল অধিবেশন করা হয়।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স