শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

কমলগঞ্জে সমকাল সুহৃদ সমাবেশের অভিষেক

  • প্রকাশের সময় : ১৮/০২/২০২২ ০৬:৩৯:৫৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

দৈনিক সমকাল পত্রিকার পাঠক সংগঠন সমকাল সুহৃদ সমাবেশ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটির আড়ম্বরপূর্ণ অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দৈনিক সমকাল কমলগঞ্জ প্রতিনিধি ও সমকাল সুহৃদ সমাবেশের উপদেষ্টা প্রনীত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন সুহৃদরা। 

নবগঠিত কমিটির সদস্যদের পরিচয়পর্বের পর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিয়া।

সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি পিন্টু দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ।

বক্তব্য রাখেন সমাজসেবক সমরজিত সিংহ, জয়নাল আবেদীন, সুহৃদ সমাবেশের সহ-সভাপতি প্রভাষক রাবেয়া খাতুন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সেলিম আহমদ চৌধুরী, মনিপুরি ললিতকলা একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ, সুহৃদ সমাবেশের নির্বাহী সদস্য শাব্বির এলাহী, সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক মোনায়েম খান, কবি জয়নাল আবেদীন, সমকাল সুহৃদ সমাবেশ কমলগঞ্জ শাখার সদস্য সাংবাদিক নির্মল এস পলাশ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি অধ্যক্ষ কামরুজ্জামান মিয়া সকল সুহৃদদের শপথবাক্য পাঠ করান।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স