শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

করোনায় যুক্তরাষ্ট্রে হিসেবেও বাইরে ১০ লাখ মানুষের মৃত্যু

  • প্রকাশের সময় : ১৮/০২/২০২২ ০২:৩৮:০৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রে হিসেবের বাইরেও অতিরিক্ত ১০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের বরাতে গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

এসব মৃত্যুর জন্য করোনার পাশাপাশি মহামারির কারণে সময়মতো চিকিৎসা না পাওয়াকে দায়ী করা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনা থেকে সেরে ওঠার পরও বিভিন্ন জটিলতায় আক্রান্ত হয়ে আরও বহু মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে মহামারিতে এখন পর্যন্ত প্রায় ১০ লাখ মানুষ মারা গেছেন।

এদিকে, দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রনের নতুন সাব ভ্যারিয়েন্ট বিএ-২ ওমিক্রণের চেয়ে আরও বেশি শারীরিক জটিলতা তৈরি করতে পারে।

অন্যদিকে, গেল ২৪ ঘণ্টায় নতুন করে বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হয়েছে ২০ লাখ ১৭ হাজার ৩৪৮ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ১১ হাজার ২১২ জনের। এছাড়া সারা বিশ্বে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ কোটি ২ লাখ ৮৩ হাজার ৪৪৬ জনে। আর এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখ ৮১ হাজার ৪৭৯ জনে। বিপরীতে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৩৪ কোটি ৪২ লাখ ১৩ হাজার ৩৬১ জন।

করোনা সংক্রমণ ও মৃতের তালিকায় এখনও সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা ৭ কোটি ৯৯ লাখ ১৫ হাজার ৭৩৪ জন। তালিকার সর্বশেষ তথ্যানুযায়ী নতুন ২ হাজার ১৮৪ জনসহ করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৫৫ হাজার ৪৯৭ জনের।

করোনা সংক্রমণ ও মৃতের হিসাব রাখা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী সংক্রমণের তালিকায় দ্বিতীয় ও মৃতের সংখ্যার দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে গেল ২৪ ঘণ্টায় নতুন ৪৯৬ জনসহ মোট ৫ লাখ ১০ হাজার ৯৩৭ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, সংক্রমণে দিক থেকে তৃতীয় এবং মৃতের সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। ল্যাতিন আমেরিকার দেশটিতে নতুন এক হাজার ১২৯ জনসহ এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৬ লাখ ৪১ হাজার ৯৯৭ জন। আর এ পর্যন্ত সংক্রমিত হয়েছে ২ কোটি ৭৯ লাখ ৪১ হাজার ৪৭৬ জন।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স