'ছড়াবো আলো শিক্ষা ও শিল্পে তারুণ্যের জয়গানে' প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে ক্যাম্পাস থিয়েটারের আয়োজনে ও সিলেট জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় দিনব্যাপী নাট্য বিষয়ক কর্মশালা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ( ১৭ ফেব্রুয়ারি ) সকাল ১০টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে সিলেট জেলার ১০টি কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলে।
পরে আলোচনা সভা ও সনদপত্র প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী কর্মশালা শেষ হয়।
আলোচনা সভায় ক্যাম্পাস থিয়েটার আন্দোলনের সিলেট জেলা সংসদের সহ সভাপতি উজ্জ্বল দাস ও নির্বাহী সদস্য প্রভাষক খালেদ মাসুদের যৌথ পরিচালনায় ও ক্যাম্পাস থিয়েটার আন্দোলনের সিলেট জেলা সাংসদের সভাপতি মোহাম্মদ বিলাল উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ক্যাম্পাস থিয়েটার আন্দোলনের সিলেট জেলা সাংসদ সাধারণ সম্পাদক অসিত বরণ দাশ গুপ্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ক্যাম্পাস থিয়েটার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মো. নাসির উদ্দিন, সভাপতি মন্ডলীর সদস্য জহিরুল মিঠু, সভাপতি মন্ডলীর সদস্য শাহরিয়ার আলম মামুন, সিলেটের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিকী, প্রশিক্ষক ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্যাম্পাস থিয়েটার আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিব তাড়শী, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সিলেট জেলা সংসদের সহ সভাপতি সুমিত্রা রায় প্রমুখ।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।




প্রতিদিন প্রতিবেদক



