বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

নগর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ১৭/০২/২০২২ ০৭:১৩:২৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র দাস কতৃক আয়োজিত নগর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় নগর গ্রামের পুর্বের মাঠে ফাইনালে দাদা রাইডার্স (অমর) কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাই কিংস (রুপক)।

ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরুষ্কার তুলে দেন পাথারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহীদুল ইসলাম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাথারিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক বিদুর দাস, পাথারিয়া ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার লিটন তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের আইন সম্পাদক সেন্টু তালুকদার,স্বাস্থ্য কর্মী পাপ্পু চন্দ্র দাস, ডা. ব্রজেশ তালুকদার।

শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক নিউটন দাস, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি নিতাই দাস, সিভিল ইন্জিনিয়ার অনুজ কান্তি দাস, পুলিশের কর্মকর্তা সজিব দাস, সাবেক ক্রিকেটার শুভ তালুকদার, কৌশিক দাস, সাগর তালুকদার, রুপক তালুকদার, অমর দাস, রন্টু দাস, সজল দাস, অসিম দাস, সুদিন দাস প্রমুখ।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স