রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

ছাতকে ডোবা থেকে যুবলীগ নেতার লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : ১৭/০২/২০২২ ০৬:৫৯:৫৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

ছাতকে মিজান খাঁ নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহষ্পতিবার (১৭ ফেব্রুয়ারি) নোয়ারাই ইউনিয়নের জোড়াপানি গ্রাম সংলগ্ন লাফার্জ-হোলসিম কলোনির সামনের একটি ডোবার পানি থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

সকালে লাশ দেখে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তা উদ্ধার করে। 

মিজান খাঁ (৩০) নোয়ারাই ইউনিয়নের বন্দেরগাঁও গ্রামের মনির খাঁর পুত্র ও লাফার্জ-হোলসিম সিমেন্ট কোম্পানির অস্থায়ী  শ্রমিক। 

ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদকও ছিলেন মিজান খাঁ।

বুধবার  বিকেলে তিনি কোম্পানিতে ডিউটি করতে যান। রাতে ডিউটি শেষে বাইসাইকেলযোগে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা রাস্তায় তাকে খুন করে ডোবার পানিতে ফেলে দিয়েছে, এমন ধারণা করছেন স্থানীয়রা। 

তার পরনে লাফার্জ-হোলসিম কোম্পানির ড্রেস ছিল এবং তার ব্যবহৃত বাইসাইকেলটি ও ডোবার পাশে পাওয়া গেছে। 

ছাতক থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান জানান, লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে নোয়ারাই ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক আব্দুল কাদিরসহ যুবলীগ নেতৃবৃন্দ এক বিবৃতিতে  হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স