সিলেট জেলা আইনজীবী সমিতির ৬ কোটি টাকার বাজেট পাশ করা হয়েছে।
আজ বৃহষ্পতিবার ( ১৭ জানুয়ারি ) দুটুর ২টার দিকে সমিতির ২ নম্বর হলে বার্ষিক সাধারণ সভায় এই বাজেট পাশ করা হয়েছে।
সমিতির সভাপতি অ্যাডভোকেট সামছুল হকের সভাপতিত্বে এবং দুই যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট বিজিত লাল তালুকদার ও অ্যাডভোকেট শাবানা ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট সাধারণ সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সহ সমাজ বিষয়ক সম্পাদক মুহাম্মদ হুছাইনুর রহমান ( লায়েছ ) অ্যাডভোকেট ও গীতা পাঠ করেন অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরী
সভায় সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান সভার শুরুতে সমিতির ২০২২ সালের জন্য ৬ কোটি ১০ লাখ ৬৩ হাজার ৭২ টাকার বাজেট উপস্থাপন করেন।
সভায় উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি-১ অ্যাডভোকেট মো. এখলাছুর রহমান, সহ সভাপতি-২ অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী, সমাজ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. সোহেল মিয়া, সহ-সমাজ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ হুছাইনুর রহমান (লায়েছ), লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট এফ. এইচ. এম. সাজেদুল ইসলাম (সজীব), প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আক্তার উদ্দীন আহমদ, সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া ও অ্যাডভোকেট মো. আব্দুল মুকিত, সহ-সম্পাদক অ্যডভোকেট আরিফ আহমদ, অ্যাডভোকেট গোলজার হোসেন খোকন ও অ্যাডভোকেট মো. সাদিদুর রহমান (রিপন), কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল গফফার, অ্যাডভোকেট মো. আখতার হোসেন খান, অ্যাডভোকেট জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন), অ্যাডভোকেট মো. রাজ উদ্দিন, অ্যাডভোকেট মো. আব্দুল ওদুদ, অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন, অ্যাডভোকেট কল্যাণ চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল মালিক, অ্যাডভোকেট মো. গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট মো. এমদাদুল হক ও অ্যাডভোকেট আবু মোহাম্মদ আসাদ এবং সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, সিনিয়র অ্যাডভোকেটসহ আটশতাধিক আইনজীবী।
সভায় সাধারণ সম্পাদক উপস্থাপিত বাজেট আলোচনা পর্যালোচনা শেষে পাশ করা হয়।




প্রতিদিন ডেস্ক



