বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে ৬দিন চিকিৎসাধীন থাকার পর আহত যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : ১৭/০২/২০২২ ০৫:৩১:১৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

গাড়ি চাপায় আহত হয়ে টানা ৬ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন গোলাপগঞ্জের আব্দুস সুবহান (২৫) নামের এক যুবক। 

আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ১০টায় সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

নিহত যুবক উপজেলার পৌর এলাকার রণকেলী উত্তর গ্রামের মোবারক আলীর ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই মো. মিজানুর রহমান।

জানা যায়, গত শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি বৈটিকর বাজারের পাশে গাড়ির চাপায় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী আব্দুস সুবহান। 

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যান। এরপর তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে টানা ৬ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করেন তিনি।



সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স