শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

সিলেটে সড়ক দূর্ঘটনায় ভ্যানগাড়ি চালক নিহত

  • প্রকাশের সময় : ১৭/০২/২০২২ ০২:০০:৩৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

সিলেটে শাহখুররম ডিগ্রি কলেজের সামনে বাদাঘাটে সড়ক দুর্ঘটনায় এক ভ্যানগাড়ি চালক নিহত হয়েছেন।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় নিহত হওয়ায় ভ্যানগাড়ি চালকের নাম ফারুক মিয়া (৬০)।

তিনি জালালবাদ থানার নাজিরেরগাঁও-এর মৃত নূর মিয়ার ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন এসএমপি অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের। তিনি জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে ফারুক মিয়া তার ভ্যানগাড়ি নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। বাদাঘাট সড়কের শাহখুরম ডিগ্রি কলেজের সামনে আসামাত্র বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এসময় ফারুক মিয়া গুরুতর আহত হন।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জালালাবাদ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ফারুককে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স