শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

ওসমানী হাসপাতালে থাকা ব্যক্তির সন্ধান চায় পুলিশ

  • প্রকাশের সময় : ১৭/০২/২০২২ ০১:২১:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
14

৫ দিন থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে পড়ে রয়েছে এক অজ্ঞাত ব্যক্তির লাশ। অজ্ঞাত সেই ব্যক্তির পরিচয় জানতে চায় পুলিশ।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ওই ব্যক্তির সন্ধান চেয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেয় মহানগর পুলিশ।

এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, গত ১২ ফেব্রুয়ারি ওসমানী হাসপাতালে চিকিৎসা নিতে অনুমান ৫০ বছর বয়সের একজন ব্যক্তি ভর্তি হন। সেখানে চিকিৎসারত অবস্থায় ১৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

হাসপাতালে ভর্তির সময় ওই ব্যক্তির সঙ্গে তাঁর কোনো স্বজন বা পরিচিত কেউ ছিলেন না। যার ফলে পুলিশ লাশটিকে কারও কাছে হস্তান্তর করতে পারছে না। তাই সিলেট কোতোয়ালি থানাপুলিশ অজ্ঞাতনামা এই পুরুষের লাশের পরিচয় জানতে বিজ্ঞপ্তি প্রেরণ করেছে।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স